About


 
 প্রিয় ভারতবাসী....

                www.swarojgarvikash.com এই ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাই।   এই ওয়েবসাইটে সমগ্র দেশবাসী কে, বিশেষ করে বাংলাভাষী কে গুরুত্ব দিয়েছি কারণ এই ওয়েবসাইটের বিশেষ করে  লক্ষ্য রয়েছে “পশ্চিমবঙ্গ”। আমাদের পশ্চিমবঙ্গ অর্থনৈতিক দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে এখনো পিছিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “আত্মনির্ভর ভারত অভিযান” কে দ্রুততর সফল করার উদ্দেশ্যে, তথা সকল পশ্চিমবঙ্গবাসীকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল করার উদ্দেশ্যে এই পদক্ষেপ। একটা কথা আছে, “ইচ্ছা থাকলে উপায় হয়”।  পশ্চিমবঙ্গবাসী তথা সমগ্র দেশবাসীর ইচ্ছাশক্তিকে জাগিয়ে তোলা এবং মানসিকভাবে শক্তিশালী করে, উৎসাহিত করে এবং মানসিক ও শিক্ষাগত উভয় দিক দিয়ে উন্নত করে রাজ্যবাসীকে এবং রাজ্যকে তথা সমগ্র ভারতবর্ষকে আর্থিকভাবে সফল করায় করার উদ্দেশ্যে এই যাত্রা। এই ওয়েবসাইট শুধু বাংলা ভাষাতেই নয়, এর মধ্যে “ল্যাঙ্গুয়েজ কনভার্টার” ও থাকবে যার মাধ্যমে ভারতবর্ষের যেকোনো ভাষাভাষী জনগণের কাছে এই তথ্য পৌঁছে যাবে এবং আশা রাখছি এই ওয়েবসাইট পশ্চিমবঙ্গবাসী তথা সমগ্র ভারতবাসীকে আত্মনির্ভর স্বনির্ভর হওয়ার যে যাত্রা, সে যাত্রায় খুব সহযোগী হয়ে দাঁড়াবে।

 1)এই ওয়েবসাইট জনগণকে অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে সাহায্য করবে।                                             2)ধনাত্বক চিন্তা ধারা তৈরি করতে সাহায্য করবে।                                                                                                          3)জীবনের উদ্দেশ্য খুঁজতে সাহায্য করবে।                                                                       4)জীবনীশক্তি জাগিয়ে তুলতে সাহায্য করবে।                                                                         5)শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশা পছন্দ করতে সাহায্য করবে।                                                                 6)কোন চাকরি সম্বন্ধে খবর পাওয়া যাবে। এবং                                                                                                                 7) শিক্ষার উদ্দেশ্যে যে সকল সরকারি সাহায্য পাওয়া যায়, সে সকল তথ্য সম্বন্ধে অবগত করা হবে।

 এই ওয়েবসাইট ফলপ্রসূ করার জন্য যদি কোন উপদেশ থাকে অথবা পরামর্শ থাকে এবং “আত্মনির্ভর ভারত" গঠন যাত্রা কে তাড়াতাড়ি পরিপূর্ণ করার উদ্দেশ্যে যদি আপনাদের কোন উপদেশ অথবা পরামর্শ থাকে, তাহলে নিচের লিংকে অবশ্যই যোগাযোগ করবেন।

 যোগাযোগ করুন এই ঠিকানায় contact@swarojgarvikash.com  or   shiboham83@gmail.com

 

                                       আবার আসুন এই ওয়েবসাইটে, ........ধন্যবাদ।